
নিজস্ব প্রতিনিধি
রবিবার (৬ অক্টোবর ২০২৪ খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে ১২ দিন ব্যাপী এএসপি প্রবেশনারদের ওরিয়েন্টেশন কোর্স।
ডিএমপির পিআরএন্ডএইচআরডি বিভাগের ট্রেনিং একাডেমীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিসিএস পুলিশ ব্যাচের ওরিয়েন্টেশন কোর্সে ১০৭ জন কর্মকর্তা অশগ্রহণ করেন। কোর্সটি গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. থেকে শুরু হয়ে আজ রবিবার (৬ অক্টোবর ২০২৪ তারিখ) শেষ হয়। এতে ডিএমপির বিভিন্ন বিভাগ ও তার কার্যাবলী সম্পর্কে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপারদের সম্যক ধারণা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.