শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ঝুঁকিপূর্ণ ভবনে শিশুর মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিনিধি।

গাজীপুর মহানগর কাশিমপুরে ১ নং ওয়ার্ডে বাড়ির ছাদে উঠে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ৮ বছরের এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।

গত শুক্রবার ৪( অক্টোবর) সকাল আনুমানিক ৯.০০সময় কাশিমপুরের ১ নং ওয়ার্ডের উত্তর পানিশাইল অনুপাম গার্মেন্টসের পিছনে আমজাদ হোসেনের বাড়ির ছাদে ৮ বছরের শিশু খেলা করার সময় ছাদের ১০ ফিট ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন থাকায় শিশুটিকে বিদ্যুৎপৃষ্ঠ হয়।গুরুতর আহত হলে স্থানীয়রা শিশুটিকে শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশুটির অবস্থা ভয়াবহ থাকায় শিশুটিকে রেফার করে ঢাকা বারডেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ৬ দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর বাড়ির মালিক আমজাদ হোসেনের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক আমজাদ হোসেন কে বারবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন কেটে দেয় আমজাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায় ৩৩ হাজার ভোল্টেজ এর নিচে এই ভবনটি কিভাবে তৈরি করা হয়। সিটি কর্পোরেশন এই ভবনটি কিভাবে অনুমোদন দিল এবং পল্লী বিদ্যুৎ এই ভবনটি বিদ্যুৎ লাইন কিভাবে দিল এ বিষয়ে জানতে চায় স্থানীয়রা। তারা আরো জানায় এই আমজাদ হোসেনকে যদি সিটি কর্পোরেশন অনুমতি না দেয় তাহলে কিভাবে কোন ক্ষমতা বলে এই ভবনটি সে ৩৩ হাজার ভোল্টেজের নিচে ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি করল বাড়ির ভাড়াটিয়া যারা রয়েছেন তারা জানায়, আমরা এই বাসায় থাকতে মাঝেমধ্যে আর্থিং করে আমরা সব সময় মৃত্যু ঝুঁকিতে আতঙ্কে থাকি আমরা।

এলাকাবাসী জানায়, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে এ ভবন নির্মাণের সময়। সুশীল সমাজ বলছে এমন ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে দেওয়া হোক। দুঃখজনক ঘটনা শিশুটি ৬ দিন চিকিৎসারত অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করে। এই শিশুর মৃত্যুর কারণ বাড়ির মালিক আমজাদ হোসেন তার অবহেলার কারণে শিশুটি আজ দুনিয়া ছেড়ে চলে গেল এই আমজাদ হোসেনের বিচার চাই আমরা।

শিশুর বাবা বাচ্চু মিয়া বলে, আমার বুকের ধন কেড়ে নিয়েছে এই আমজাদ হোসেন আমি এই আমজাদ হোসেনের আইনের কাছে সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার চাই। বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102