বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎ কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন

পটুয়াখালী ভার্সিটির সাংবাদিক সমিতির সঙ্গে ভিসির মতবিনিময় সভা

দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে উপাচার্য ও সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা হয়।

৮ অক্টোবর (মঙ্গলবার ) রাত ৯ টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের আবাসিক ভবনের সান্ধকালীন অফিসে সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক মো: আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, সিএসই অনুষদের সাবেক ডিন মো. জামাল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহসভাপতি মারসিফুল আলম রিমন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন সহ সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিক সমিতির ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। এসময় উপাচার্য আশ্বাস দেন সাংবাদিক সমিতির কাজ সুষ্ঠুভাবে সম্পাদন তিনি সকল ধরনের সাহায্য করতে প্রস্তুত আছেন। এছাড়াও পবিপ্রবিসাসের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান পবিপ্রবিসাসের কাজের ব্যাপ্তি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকেও হার মানায়।

সকলের প্রত্যাশা অনুযায়ী কাজ করার অনুভূতি ব্যাক্ত করে ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি এযাবতকাল পর্যন্ত সত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করেছে, এ ধারা অব্যাহত থাকলে আমরা আগামীতে একটা সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় গড়তে পারবো” তিনি আরও বলেন, “ জন্য আমরা পরিকল্পনা গ্রহন করেছি। দ্রুতই আমরা তা বাস্তবানের দিকে নিয়ে যাব”।।#

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২৪ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:১৯ অপরাহ্ণ
  • ৬:১৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102