শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি 

সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং পুলিশ অফিস হিসাব শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ বুধবার (১৬ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল ১০টায় ডিআইজি এই পরিদর্শন উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। 

ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিসের হিসাব শাখায় দ্বিবার্ষিক পরিদর্শন করেন এবং সেখানে ব্যবহৃত বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি সিলেট রেঞ্জ বায়েজিদ বিন মনসুর।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102