শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

দুমকিতে মা ইলিশ শিকারে অভিযানে জেলেরা বাঁধা দেয়ায়, প্রশাসনের ওপর হামলার অভিযোগে, ১৮ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পায়রা নদীতে মা ইলিশ শিকারে অভিযানে বাঁধা দেয়ায় জেলেরা প্রশাসনের ওপর হামলা অভিযোগে, ১৮ ছেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় পায়রা, পানডোপ, নদীতে মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানে মাছ ধরার অভিযোগে ২ জন জেলেকে আটক করায় ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলার যোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ এসে প্রশাসনের ওপর হামলা করলে ১৮ জন জেলেকে আটক করা হয়। আটককৃত সকলের বাড়ি বাকেরগঞ্জের উত্তর দুধাল মৌ এলাকায়। আটককৃতরা হলেন- আনোয়ার হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৩), কামাল হাওলাদারের ছেলে

সাবু হাওলাদার (২০), জালাল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২০), জব্বার নকীবের ছেলে ইমাম নকীব (২৭), টিপু হাওলাদারের ছেলে হাফিজুল ইসলাম (১৮), মৃত. আবদুল গনি হাওলাদারের ছেলে মো: নাসির হাওলাদার (৫২), সৈয়দ মাহবুবুল আলমের ছেলে সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মৃত. আবদুল বারেক হাওলাদারের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (৩৩), মৃত. আকবর গাজীর ছেলে হালিম গাজী (৫৫), আবদুল আজিজ খলিফার ছেলে সিয়াম আহমেদ (২৮), নূর জামাল নকীবের ছেলে শাওন নকিব (১৯), নাসির হাওলাদারের ছেলে মোঃ রিজন হাওলাদার (১৮), নুরুল আলম বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম (১৮) ও দেলোয়ার হাওলাদারের ছেলে মোঃ রনি

হাওলাদার (৩০)। পরে উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমান আদালত বশিয়ে, বিচারে আটককৃত ১৪ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেন। কিন্তু ৪ জন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় ইঞ্জিল চালিত ১ টি ট্রলার জব্দ করা হয়। পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, আংগারিয়া ইউনিয়নে পায়রা ও পানডোপ, নদীতে ডিম ওয়ালা মা ইলিশ শিকারের সময় ওই জেলেদের আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত উক্ত টাস্ক ফোর্সের অভিযানে মাএ ১৬ জন জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে।।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102