শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে আবারও ভয়াবহ আগুনে পুড়েছে ছাই ২০ টি ঝুটের গুদাম পঙ্গু হাসপাতালের  আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের ইমামর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম পুলিশ কমিশনার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম শেরপুর জেলার জনবান্ধব পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পুড়ে যাওয়া বস্তিবাসীর পাশে দাঁড়ালেন সাভার এর নারী উদ্যোক্তা জান্নাতুল ইসলাম সুমি বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগেপ্রিন্সিপালের বিরুদ্ধে মানববন্ধন কাশিমপুরে  শত্রুতার জেরে দুই নারী গ্রেফতার।

কাউনিয়ার গার্মেন্টস কর্মী বেলাল হোসেনের বাঁচার জন্য সাহায্য।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।

 গার্মেন্টস কর্মী বেলাল হোসেন (৩৫) সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় বাড়িতে ছটফট করছেন। আর্থিক অনটনের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পারায় সরকার সহ বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক শাহবাজ আঠানি গ্রামের মৃত জফুর চকিদারের পুত্র গার্মেন্টস কর্মী বেলাল হোসেন ৪ মাস আগে প্রতিদিনের মত গাজীপুর কোনা বাড়ি এলাকায় গার্মেন্টস কোম্পানিতে কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে একটি কাভার্ট ভ্যান দ্রæত বেগে এসে তাকে চাপা দিলে তার হাত পা ভেঙ্গে যায় এবং পেটে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে তাকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ ভর্তি করা হয়। সেখানে দুটি অপারেশন করা হয় এবং পেটের চামড়া কেটে শরীরের বিভিন্ন ক্ষত স্থানে লাগানো হয়েছে। তার জমানো কিছু টাকা, ঋন গ্রহন ও আত্মীয় স্বজনের সহায়তা ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এতদিন তার চিকিৎসা করা হলেও বর্তমানে অর্থের অভাবে বাড়িতে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। এখন তার বাড়ি ভিটা ২ শতাংশ জমি ছাড়া আর কিছুই নেই। এ জায়গা টুকু বিক্রি করলে এক মেয়ে ও স্ত্রী সহ থাকার জায়গা টুকুও আর থাকবে না। এ অবস্থায় বেলাল হোসেন সরকার ও বিত্তবান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাকে নগদ ০১৭০৬৯২৬৪৬৯ নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102