শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ট্রাক উদ্ধার সহ ছিনতাইকারীর তিন সদস্যকে আটক করে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে ট্রাক ছিনতাইকারী চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করেছে  কাশিমপুর থানা পুলিশ।

শুক্রবার ১৫ই নভেম্বর দুপুরে গ্রেফতারকৃত  রবিউল আউয়াল(২২), সাইফুল ইসলাম (২৬) এবং তৌফিকুজ্জামান পিকলু(৪৭) কে আদালতে পাঠানো হয়।

গত ২৮ শে অক্টোবর দিবাগত রাত ১২.১০ মিনিটে কাশিমপুর থানাধীন বিশ্বাস পোল্ট্রি ফিড এন্ড মিলস এর মালামাল লোড করার উদ্দেশ্যে সিরিয়ালে থাকার সময় হেল্পার রবিউল ইসলাম তার সহযোগীদের সহায়তায় ট্রাক গাড়িটি ছিনতাই করে  নিয়ে যায়।

এ বিষয়ে ট্রাক ড্রাইভার বুলবুল আহমেদ( ৪৬) কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নির্দেশনায় সাব ইন্সপেক্টর নাহিদ আল রেজার নেতৃত্বে একটি টিম ব্যাপক অভিযান চালায়। অভিযানের মাধ্যমে ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রবিউল আউয়ালকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুজন ছিনতাইকারীদের ও গ্রেফতার করে এবং ঝিনাইদহ সদর এর গোপীনাথপুর থানা এলাকা হতে ছিনতাইকৃত  ট্রাকটি উদ্ধার করে।

গ্রেফতারকৃত ছিনতাইকারী এবং উদ্ধারকিত ট্রাক কাশিমপুর থানা আনা হলে ১৫ই নভেম্বর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102