শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

নিজেদের ২ নেতাকর্মীকে পিটিয়ে আহত করল ছাত্রদল।

অনলাইন ডেস্ক 
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে হামলা চালিয়ে ছাত্রদলের ২ নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নিজ দলের নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার দুপুর ১২টা দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য তানভির হোসেন হৃদয় ও কর্মী জাহিদুল ইসলাম জাহিদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য নাঈম হাওলাদার নিহাদকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে বরিশালের গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসছিল। সমাবেশ চলাকালে গৌরনদী বাসস্ট্যান্ডে শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক হাসানসহ ছাত্রদলের ২০-২৫ নেতাকর্মী।

এ সময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য তানভির হোসেন হৃদয় শৃঙ্খলা ভঙ্গ করে। এ নিয়ে ছাত্রদল নেতা তারেক ও হৃদয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারেকের নেতৃত্বে ছাত্রদলের ১০-১৫ নেতাকর্মী লাকড়ি দিয়ে পিটিয়ে ছাত্রদল নেতা তানভির হোসেন হৃদয় ও কর্মী জাহিদুল ইসলাম জাহিদকে পিটিয় গুরুতর আহত করে।

এ ব্যাপারে বক্তব্যের জন্য ছাত্রদল নেতা তারেক হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102