শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

গাজীপুর জিএমপি’র ঊর্ধ্বতন চার কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার (০১ জানুয়ারী) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব আবু সাঈদের স্বাক্ষরিত একটি আদেশে বদলী করা হয়েছে ।

আদেশ সূত্রে জানা যায়, সুপারনিউমারারি পদে এসপি হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়েও হেডকোয়ার্টার এন্ড ফিন্যান্সের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলতুৎ মিসকে সুনামগঞ্জে পুলিশের অগুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে পরিচিত ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ট্রাফিকের ডিসি মোহাম্মদ ইব্রাহীম খানকে সিআইডি’র পুলিশ সুপার, গাজীপুর মহানগর গোয়েন্দা ডিবি উত্তরের ডিসি আবু তোরাব মোঃ শামছুর রহমান এবং জিএমপি হেডকোয়ার্টার্সে কর্মরত ডিসি মুহাম্মদ কামাল হোসেনকে পিবিআই এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে মুহাম্মদ কামাল হোসেন ২০২০ সালের ৮ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৮ মে পর্যন্ত ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এসময় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে একই বিধিমালার ৪(২) উপ-বিধি (১)(ক) উপবিধি অনুযায়ী উনাকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের ২০২৩ সালের ২১ আগস্ট স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লঘুদণ্ড (শাস্তি) প্রদান করা হয়। এমনকি ডিসি ইব্রাহীম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত থাকাকালে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষে সচিব মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১৯ সালের ২৫ আগস্ট উনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102