শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সুনামগঞ্জ সদর থানার উত্তর আরপিননগর এলাকার বাসিন্দা ইমন গনি (২৯)।

বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল জাবরুল। অভিযানের সময় ইমন গনির কাছ থেকে ১২ বোতল AC BLACK এবং ৩ বোতল ROYAL STAG ব্র্যান্ডের মোট ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইমন গনির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102