শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

গাজীপুরে মৌচাকে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব।

নিজস্ব প্রতিনিধি আমজাদ হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি আমজাদ হোসেন:

গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক ইউনিয়নের জামতলা এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। জমির মালিক ছামান উদ্দিন গং দাবি করেন, হিমেল সন্ত্রাসী বাহিনী তাদের ২ একর ৪৮.৫০

 শতাংশ জমি অবৈধভাবে দখল করেছে।

জানা যায়, কৌচাকুড়ি মৌজার এসএ ৮৫২, আরএস ৩৩৯ ও ১০৩৫ দাগের জমি ছামান উদ্দিন গং পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেন। উক্ত জমিতে আধা-পাকা মার্কেট তৈরি করে দোকান ভাড়া দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে আইয়ুব আলী মাস্টার, জাকারিয়া সরকার হিমেল, আবু সালেহ ও সাদ্দাম হোসেনসহ অজ্ঞাত কয়েকজন জমি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। সর্বশেষ গত সোমবার (২০ জানুয়ারি) দুপুরে হিমেল সন্ত্রাসী বাহিনী ২০০-২৫০ জন সঙ্গী নিয়ে জমি দখল করে নেয়।

ছামান উদ্দিন জানান, “আমাদের পৈত্রিক সম্পত্তি বহুদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু হিমেল বাহিনী ভাড়াটিয়াদের হুমকি দিয়ে জমি ও মার্কেট দখল করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৫ ধারা নির্দেশ সত্ত্বেও তারা আইন অমান্য করেছে।”

ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102