শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ৩৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ঢাকা জেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটিয়া এলাকায়  ৬ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর।

(৩০ জানুয়ারি) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন করা হয়।উক্ত অভিযানে  ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে আশুলিয়া থানায় অবস্থিত বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

 উক্ত অভিযানে আশুলিয়ার শিমুলিয়ায় অবস্থিত অবৈধ ৬টি ইটভাটাকে সর্বমোট ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ মাত্র) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

 এবং ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

 উক্ত মোবাইলকোর্ট  পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহীম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল-মামুন- এর নেতৃত্বে পরিচালিত হয়।

 উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব এস এম মনজুর- উল আলম।

আরও উপস্থিতছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব নয়ন কুমার রায়। উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ, র‍্যাব-০৪ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন।

বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

 অভিযান কৃত ইটভাটা গুলো হলো, ই,বি,সি ব্রিকস, এস আর এম ব্রিকস, ওরিন ব্রিকস, হালাল ব্রিকস, আরএএস ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102