শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

রংপুরের. পীরগাছায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও পীরগাছা উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার পীরগাছা উপজেলার নবুহাড়িয়া ঘাট এলাকায় অবস্থিত মেসার্স তারা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (টি বি) নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে মেসার্স তারা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (টি বি) ইটভাটার মালিককে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ইটভাটায় অনুমোদন ব্যতিত মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। পীরগাছা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। উক্ত অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। পীরগাছা থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102