শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কাশিমপুর চার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ

নিজস্ব প্রতিবেদক মোঃ জামাল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মোঃ জামাল আহমেদ

গাজীপুরের কাশিমপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১.৫ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৮৩০ টাকাসহ চার নারী মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

শুক্রবার(৩১ জানুয়ারি)রাতে মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের জিরানী বাজার এলাকার সাথী গার্মেন্টস এর দক্ষিণ পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কাঁচা বাজারের সামনে ফাঁকা জায়গায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমি আক্তার,নাজমা বেগম ও সেতারা বেগম এবং মরিয়ম বেগমকে আটক করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১.৫ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭হাজার ৮৩০ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদক ক্রয়-বিক্রয় করাকালে ১। মোসাঃ সুমি আক্তার(২৬), পিতা-মৃত আব্দুল আলী, মাতা-মোসাঃ বিলকিছ বেগম, স্বামী-মোঃ গোলাপ হোসেন, সাং-ঢালিবাড়ী নামাপাড়া (আমজাদের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, ঢাকা, (ভাসমান), ২। মোসাঃ নাজমা বেগম(৫০), পিতা-মৃত আফছার প্রধান, মাতা-মৃত লালবি@ লালবিবি, স্বামী-মোঃ মোস্তফা, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া মুসলিমটেক (ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), ৩। মোসাঃ সেতারা বেগম(৩৫), পিতা-মৃত শাহানুর ফকির, মাতা-মোসাঃ হালিমা বেগম, স্বামী-মোঃ আঃ হালিম, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া সাথি ফ্যাশন সংলগ্ন, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), ৪। মোসাঃ মরিয়ম বেগম(২৮), পিতা-মৃত গফ্ফার বেপারী@ মোস্তফা, মাতা-মোসাঃ নাজমা বেগম, স্বামী-মোঃ শফিজল হক @ শফিক, সাং-বিষ্ণুপুর, থানা-সাদ্যুল্লাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-মুসলিমপাড়া সর্বটেক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান) দের ১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত ২৭৮৩০/- টাকা এবং ৪ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে। তাহাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত কাশিমপুরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা

হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102