
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নং ওয়ার্ড মাধবপুর এলাকায় ১৪ বছরের মেয়েকে নিজ পিতা কর্তৃক ধর্ষনের অভিযোগে বাবা আটক পুলিশ
গত ২৬-৩-২০২৫ ঘটনার সূত্রে জানা যায় মেয়েটির বাবা রিপন মিয়া মাদক নেশায় আসক্ত হয়ে তার নিজের মেয়েকে জোরপূর্বকে ধর্ষণ করে, এই ঘটনায় এলাকাবাসী সূত্রে জানাযায় , ধর্ষণকারী রিপন মিয়াকে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ স্বীকারোক্তি দিয়েছে ঘুমের ঔষধ খাওয়ায়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এদিকে রিপন মিয়ার স্ত্রী
বলেন আমার মেয়ে লিপা আক্তার লায়লা বেশ কয়েকদিন হইলে মনমরা হয়ে থাকে আমার মেয়েকে জিজ্ঞাসা করলে সে কান্নাকাটি করে আর বলে বাবা আমাকে নষ্ট করেছে, এ বিষয় লায়লার মা ট্রিপল নাইনে ফোন দিলে, কাশিমপুর থানার পুলিশ এসে ধর্ষণকারী রিপনকে আটক করে থানায় নিয়ে আসে । এদিকে লায়লার মা বাদী হয়ে কাশিমপুর থানায়একটি অভিযোগ দায়ের করেন, মেডিকেল টেস্টের জন্য মেয়েটিকে শহীদ তাজউদ্দীন মেডিকেলে পাঠানো হয়েছে।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,রিপন মিয়া কে ধর্ষণ মামলায় আটক করা হয়েছে, আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.