শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত গাজীপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয় : ব্যারিস্টার ফুয়াদ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ‎মেধা ও সততায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন নবাবগঞ্জের সুমন মিয়া কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ  ছিনতাইকারী মানিককে গ্রেফতার পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী রাকিবুল হাসান মানিক (২৫) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ০৪:০৫ ঘটিকায় কদমতলী থানাধীন জুরাইন মেডিকেল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কদমতলী থানাধীন জুরাইন মেডিকেল রোড সংলগ্ন রাম-লক্ষণ ফ্রিড মন্দিরের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদারের নেতৃত্বে থানার একটি টহল টিম রাত আনুমানিক ০৪:০৫ ঘটিকায় সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মানিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের তৈরী বিশেষ লাঠি উদ্ধার করা হয়। ঐ সময় তার দুই সহযোগী ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত একজন ও পলাতকদের বিরুদ্ধে কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত মানিক সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে এবং পলাতক সহযোগীরা ছিনতাই করার উদ্দেশে ঘটনাস্থলে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত রাকিবুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৪ অপরাহ্ণ
  • ১৭:৫৪ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৬:৩৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102