শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

সাভারের হুরাইরা আক্তার  দশম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সাভারের আশুলিয়া থানাধীন এলাকায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় হাসপাতাল থেকে আশুলিয়ার জিরানী দারুল ইসলাহ মাদ্রাসার পরিচালক আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।

নিহত হুরাইরা আক্তার কামনা কিশোরগঞ্জের জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসার পরিচালক আবদুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই মাদ্রাসা পরিচালক আব্দুল কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠো ফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রসার প্রিন্সিপাল আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, মাদ্রাসার পরিচালক আব্দুল কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেম ঘটিত বিষয়ে মনমালিন্য চলছিলো। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর কিছু পান করে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102