শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

উত্তরায় সাংবাদিক কে অপহরণের ঘটনায় ১ নারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর উত্তরা এলাকা থেকে জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আবু হাসানকে অপহরণের ঘটনায় ফোন ডেকে আনা সেই নারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ই মে) দুপুরে টঙ্গী থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত নারী নাম রেবেয়া আক্তার রিতা(৩১) সে বর্তমানে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মোঃ রতন মিয়ার মেয়ে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায় গত ২৭ শে এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৮.৩০ মিনিটের সময় একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। পরে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইচ মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন লোক তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে পালিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার দিলে তার চিৎকার শুনে পুলিশ ও জনগণ এগিয়ে এসে তাকে উদ্ধার করে।  এসময় ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-৭২ তারিখ ২৮ শে এপ্রিল ২০২৫ ইং, ধারা-১৪৩,৩২৩,৩৬৫,৩৭৯ ও ৩৪ পেনাল কোড ১৮৬০। এই মামলায় এ পর্যন্ত সর্ব মোট ১ জন নারী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন আমাদের সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা) স্যারের সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে রেবেয়া আক্তার রিতা নামে এক নারীকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। ঐ নারী অপহরণ মামলার এজাহার নামীয় আসামী,ঐ নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য আমাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে। বাকি আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102