বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

কোনাবাড়ী ট্রাক স্ট্যান্ডে মাদক ও রমরমা দেহব্যবসা, প্রশাসন নিরব।

নিজস্ব প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন

গাজীপুর জেলার কোনাবাড়ী ট্রাক স্ট্যান্ডকে ঘিরে রাতে শুরু হয় এক ভয়ংকর অন্ধকার জগতের বাণিজ্য-মাদক ও দেহ ব্যবসা। স্থানীয় সূত্র ও সচেতন নাগরিকদের অভিযোগ অনুযায়ী, এই অপরাধমূলক চক্রের পেছনে রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, যাদের মদদে গড়ে উঠেছে এক বিস্তৃত অপরাধ জাল।

অভিযোগ রয়েছে, মোঃ ইমরান নামের এক ব্যক্তি পেশায় ব্যবসায়ী হলেও মূলত মাদক ব্যবসার সাথে সক্রিয় ভাবে জড়িত। তার নিয়ন্ত্রণে রয়েছে একাধিক তরুণী, যারা রাতের আঁধারে বিভিন্ন এলাকায় দেহ ব্যবসার কাজে নিযুক্ত হয়। এ ছাড়া তার রয়েছে মোটরসাইকেল বাহিনী, যারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে থাকে।

স্থানীয়রা দাবি করেন, ইমরান নিজেকে একটি রাজনৈতিক দলের (বিএনপি) প্রভাবশালী নেতার ভাই হিসেবে পরিচয় দেন, যার প্রভাব খাটিয়ে তিনি এবং তার সহযোগীরা নির্বিঘ্নে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই চক্রের আরেকজন গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পরিচিত মোঃ আব্দুল খালেক, যিনি একজন নাইট গার্ড হলেও মূলত এই অবৈধ কাজের নিরাপত্তা ও লজিস্টিক সহযোগিতা দেন। তার দায়িত্ব হলো, সংশ্লিষ্ট মেয়েদের আশ্রয় দেওয়া এবং প্রয়োজনে মোটরসাইকেল বাহিনীকে খবর দেওয়া।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই অপরাধমূলক কর্মকাণ্ডের আশেপাশেই রয়েছে দুটি মসজিদ এবং দুটি মাদ্রাসা, যা এলাকার নৈতিক কাঠামোকে বিপন্ন করছে এবং যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিভিন্ন সময় স্থানীয়রা থানায় অভিযোগ দিলেও, কোনাবাড়ী থানার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠে। এই বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের কাছে জানতে চাইলে, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সচেতন এলাকাবাসী দাবি করছেন, অবিলম্বে এই চক্রকে আইনের আওতায় আনা হোক এবং এলাকার যুবসমাজ ও ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102