
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় এক পরিবারের উপর হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী।
এই ঘটনায় নারীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলবাড়ী দিনাজপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জ থানার ফুলবাড়ী উপজেলার পুলবান্দা গ্ৰামের এলাকায়।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, স্থানীয় প্রভাবশালী শরিফ বাহিনী নামক একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদার দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় ।
গত ১২-জুন রাত ১২, ৩০ মিনিটের সময় শরিফ,সালাম ,লালন, মিজানুর,কালটু সহ আরো ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ দুলালের বাড়িতে হামলা চালায়।
হামলায় পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর জখম করা হয়। ভাঙচুর করে ঘরের আসবাবপত্র এবং নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা রেকর্ড করতে গড়িমসি করছে পুলিশ। অভিযোগ রয়েছে, নবাবগঞ্জ থানার ওসি মামলাটি নিতে কালক্ষেপণ করছেন এবং প্রাথমিক তদন্তের কথা বলে সময় নিচ্ছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুল মতিন, এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রশাসন প্রভাবিত হচ্ছে এবং মামলার বিষয়ে নিরব ভূমিকা পালন করছে
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.