বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

কাউনিয়ায় ৬ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর থেকে কাউনিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করেছে। আশ্চর্যের বিষয় একদিকে এখনো কার্পেটিং চলছে, অন্যদিকে একই সড়কের অংশ ধসে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তা নির্মাণে যে মালামাল ব্যবহার করা হয়েছে তার মান খুবই নিম্নমানের। পাশাপাশি প্রকল্পে বিভিন্ন স্থানে গাইডওয়াল দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে বাসের খুঁটি ও কেটে ফেলা ড্রামের টুকরো ব্যবহার করা হয়েছে। অভিযোগ আরও রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে। ফলে চলমান কাজের মধ্যেই সড়ক ভেঙে পড়ছে।

স্থানীয় বাসিন্দা রেজভি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা নির্মাণের সময়ই যদি রাস্তা ধসে যায়, তাহলে সামনের দিনে মানুষ কীভাবে চলাচল করবে? এসব দেখার যেন কেউ নেই।

ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন চরম ভোগান্তির শিকার হবে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে কয়েক মাসের মধ্যেই কোটি কোটি টাকা ব্যয় করা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা বলেন, এ বিষয়ে বক্তব্য দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি প্রয়োজন। তাই আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভেঙে যাওয়া অংশ সংস্কার, নিম্নমানের উপকরণ ব্যবহার বন্ধ এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

কাউনিয়ায় ৬ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

একদিকে কার্পেটিং, অন্যদিকে ধসে যাচ্ছে রাস্তা

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102