শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

কাশিমপুরে ডিসির খাস জমি জবরদখল করে ভবন নির্মাণ, অভিযুক্ত ওয়ার্ড সচিব

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় জেলা প্রশাসকের (ডিসি) খাস খতিয়ানভুক্ত জমি জবরদখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ব্যক্তি কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের সচিব আফরুজা খানম সুমা বিরুদ্ধে।
জানা গেছে, দক্ষিণপানিশাইল মৌজার খতিয়ান নং ১, এসএ দাগ ১৩৯ ও আরএস দাগ ২২০ নম্বর জমিটি ডিসির খাস খতিয়ানভুক্ত বলে রাজস্ব রেকর্ডে উল্লেখ রয়েছে। তবে সেই জমিতে ‘আজিরুন্নেছা স্কুল’-এর পেছনে বর্তমানে ভবন নির্মাণের কাজ চলছে।
এলাকার বাসিন্দারা বলছেন, এখানে কোটি টাকার সরকারি জমি জালিয়াতি করে দখল করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল হাই বলেন,
এখানে সরকারি জমিতে প্রকাশ্যে ভবন হচ্ছে। যদি কেউ বাধা দেয়, তাকে হুমকি দেওয়া হয়। এটা সম্পূর্ণ বেআইনি, প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
তাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল ক্ষমতার অপব্যবহার করে ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জমিটি জবরদখল করেছে।

বিষয়টি জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এ বিষয়ে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী দ্রুত নির্মাণ কাজ বন্ধ ও জমি উদ্ধারের দাবি জানিয়েছেন। তারা বলেন,
“এটি জনগণের সম্পদ। সরকার চাইলে সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পারে। আমাদের দাবি জমি উদ্ধার করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102