মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানা প্রেসক্লাব-এ নবনির্বাচিত কমিটি ঘোষণা আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোনাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ আলম, সম্পাদক ঝুটন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুরের যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি অজয় সরকার ঝুটন।

শনিবার (৮ নভেম্বর) কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে অন্যান্য পদে প্রার্থী না থাকায় শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার জোটন ও মো. তৌফিক ইসলাম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিকালে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। এতে সাধারণ সম্পাদক পদে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার জোটন পান ১৯ ভোট। ১৪ ভোটের ব্যবধানে অজয় সরকার জোটন সাধারণ সম্পাদক পদে জয়ী হন।

এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মো. মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কালবেলার প্রতিনিধি মানিক মিয়া। এছাড়াও সহসভাপতি পদে বিনয় চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন আমিনুল, কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা।

প্রধান নির্বাচন কমিশনার মো. আখতারুজ্জামান বলেন, সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত টানা ভোট অনুষ্ঠিত হয়েছে। খুবই আনন্দঘন ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷

নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আখতার উজ জামান ও মো.শফিকুর রহমান। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার ওসি মো.সালাহ উদ্দিন আহম্মেদ,কাশিমপুর থানার অফিসার ওসি মো মনিরুজ্জামান খান, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো.ইদ্রিস আলি সরকার,সাবেক সভাপতি রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মো.ইসমাইল হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির, সাংগঠনিক সম্পাদক মো. তানবিরুল ইসলাম রাজিব প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102