
নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লোহাকৈর পূর্বপাড়া এলাকায় প্রতিবেশী শত্রুতার জেরে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ২৮ নভেম্বর কাশিমপুর ২ নং ওয়ার্ড লোহাকৈর এলাকায় নিজ বাড়িতে থেকে আটক করেন জোসনা (৩৮) এবং মতিজা ওরফে সাথী (৪০)। দু’জনই একই এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বাদীনি ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
থানা সূত্রে জানা যায়, মামলার বাদীনির সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদীদের শত্রুতা চলে আসছিল। বাদীনির ১২ বছর বয়সী ছেলে ‘আপন’ মৌচাক মডেল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো সে রাত ৭টা ৩০ মিনিটে প্রাইভেট পড়তে যায় এবং রাত ৯টার দিকে বাড়িতে ফিরতে থাকে। বাদীনি নিয়মিত ছেলেকে লোহাকৈর গোডাউনের মোড় থেকে নিয়ে আসেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ০৮:৫০ মিনিটে বাদীনি তার সন্তানকে আনতে গেলে সেখানে কথাকাটাকাটি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পূর্বের শত্রুতার জের ধরে বিবাদীরা বাদীনি ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও অসদাচরণের মাধ্যমে হয়রানি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার পর বাদীনি থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগ পাওয়ার পর সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেন। পরে যথাযথ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন ঘটনার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত দুই নারীকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.