শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা। নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুরে সেনা টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে কভার্ড ভ্যান ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে আহত ২জন। কাশিমপুরে সড়ক নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জিরানী বিকেএসপির সামনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাভারে সেনাবাহিনীর হাতে মাদকসহ এক কারবারিকে আটক অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার। ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ইঞ্জিনিয়ার বিডির সিইও জিহাদ রানা

পুলিশ কমিশনার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

অদ্য ২৭/১১/২০২৫ খ্রিঃ জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে বেলা ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব জমিয়ত বাংলাদেশ এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি, চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ–নিরাপদ নগর গঠনের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। যুব সমাজকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকর ভাবে মোকাবেলার জন্য পুলিশের জনবল বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতা নিয়ে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা এবং মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। একটি নিরাপদ মহানগর প্রতিষ্ঠায় তিনি সকলকে অংশগ্রহণ এবং সহযোগিতা করার আহ্বান জানান।

উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102