নিজস্ব প্রতিবেদক, সংবাদ বাংলাদেশ : কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হয়েছে।
আজ ১৫ জানুয়ারি, ২০২৬ (১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ) বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রধান ফটকের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি (অ্যাডহক) এর সম্মানিত সভাপতি জনাব মেহনাজ সরকার শিল্পী।
অনুষ্ঠানের মূল হাইলাইটস: উদ্বোধন: ফলক উন্মোচন ও বিশেষ দোয়ার মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করা হয়।
নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধন: সীমানা প্রাচীর নির্মাণের ফলে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং আধুনিক প্রধান ফটকটি ক্যাম্পাসের সৈন্দর্য্য শৃঙ্খলা বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উপস্থিতি: উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কাউট দলের সদস্যরা।
আরও উপস্থিত ছিলেন, স্কুলের উন্নয়ন কমিটির সভাপতি ও কাশিপুর থানা যুবদলের আহবায়ক এম সাইফুল ইসলাম শাহীন।
উদ্বোধনকালে জনাব মেহনাজ সরকার শিল্পী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সীমানা প্রাচীর ও একটি সুশৃঙ্খল প্রবেশদ্বার অত্যন্ত জরুরি। আমরা পর্যায়ক্রমে এই কলেজের আরও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছি।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.