বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ জামাল আহমেদ : গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযানে “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২”-এর আওতায় তিনজনকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। অভিযানে একজনকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং দুইজনকে চোরাই মিশুক উদ্ধারের ঘটনায় আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার কামাল হোসেন (৩১), পিতা: নুর মোহাম্মদ, মাতা: মৃত আমেনা বেগম, সাং: পশ্চিম শৈলডুবী, থানা: কাশিমপুর, তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

অপর অভিযানে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকায় পুলিশ একটি নীল রঙের ব্যাটারিচালিত তিন চাকার মিশুক গাড়ী উদ্ধার করে। গাড়ীর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

 

এ ঘটনায় গ্রেফতার হন, মোঃ আল আমিন (৩১), পিতা: মোঃ আব্দুল করিম মন্ডল, মাতা: মোসাঃ সাহেরা খাতুন, সাং: চাকুয়া, থানা: গফুরগাঁও, জেলা: ময়মনসিংহ মোঃ আলী হোসেন (৪২), পিতা: নুর ইসলাম, মাতা: মোসাঃ খোদেজা বেগম, সাং: চর দমদমা, থানা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ জিজ্ঞাসাবাদে তারা মিশুকের মালিকানা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পুলিশ মিশুকটি চোরাই সন্দেহে জব্দ করেছে।

 

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও চুরির মামলায় মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:০৮ অপরাহ্ণ
  • ১৭:৪৮ অপরাহ্ণ
  • ১৯:০৪ অপরাহ্ণ
  • ৬:৩৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102