বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

নবাবগঞ্জে সেনা টহলে মাদক কারবারি ও সেবনকারীসহ তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার

নবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ প্রতিনিধি:

নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রিকালীন টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, নগদ অর্থ, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল পুরাতন বান্দুরা এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সেনা টহল দল ঘটনাস্থলের দিকে এগোলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে সেনাসদস্যরা দুজনকে আটক করেন।
পরবর্তী তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায় বলে সেনা সূত্রে জানা গেছে।
এ সময় উক্ত রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক ব্যবসায়ী এস কে মোহাম্মদ নাজমুল হোসেন সেনা টহল দলকে দেখে পাশের একটি বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাড়িটিতে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশ নাজমুলকে তার বাসা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেন, উদ্ধারকৃত অর্থ গতদিন আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে অর্জিত। পরবর্তীতে আটককৃত তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতরা হলেন:
এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯),
সোহাগ বিশ্বাস (২৪),
মহসিন মল্লিক (৩৬)।
উদ্ধারকৃত মালামাল:
১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ৩৮,৩২০ টাকা নগদ, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:০৮ অপরাহ্ণ
  • ১৭:৪৮ অপরাহ্ণ
  • ১৯:০৪ অপরাহ্ণ
  • ৬:৩৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102