
কালিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পেশাজীবী ও সর্বসাধারণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, গাজীপুর-এর আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ক্ষেত্রে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন বলেন, “নির্বাচন ও গণভোটকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন মতামত, পরামর্শ ও উদ্বেগ তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে নির্বাচন ও গণভোটে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.