সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। গাজীপুরে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ওয়াকিটকি নিয়ে নির্বাচনী, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গাজীপুর ১ আসনের মুজিবুর রহমানের বিরুদ্ধে সাভারের রাজফুলবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে জিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক মৃত্যু ভেবে ৩ বছরের শিশুকে জঙ্গলে ফেলে আসে দুলাভাই, আটক। ধানের শীষের গণজোয়ারে নাটোর-২  শিলমাড়িয়ায় রাতের আঁধারে পুকুর খনন

আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের ৮ বীর ইউনিটের একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, টহল চলাকালে সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় জহুরুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ক্রেতারা পালিয়ে যায়।
এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা (মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে) এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত জহুরুল হোসেনের পিতা চান মিয়া। তার বাড়ি আমিনবাজার এলাকায় বলে জানা গেছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করে যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫১ অপরাহ্ণ
  • ১৯:০৬ অপরাহ্ণ
  • ৬:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102