
নিজস্ব প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় কমিশনার মহোদয় উপস্থিত সকল দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে গ্রহণ করেন। তিনি তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় ভোটারদের নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর জেলা নির্বাচন অফিসার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, ডিজিএফআই, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি-১, গাজীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.