মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধাঞ্জলি কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে মাজহারুল ইসলাম বুলবুল সচিবের নাম ভাঙ্গিয়ে বিটিসিএল-এ ৮৩ লাখ টাকা আত্মসাৎকারী সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাইরে বিয়ের প্রলোভনে সহবাস, পরে পালিয়ে গেলেন প্রেমিক—কাশিমপুরে তরুণীর অভিযোগ ত্রিশালে এলজিইডি-অস্তিত্বহীন ঠিকাদারের যোগসাজশে কাগজে-কলমে পিচঢালা পথ, বাস্তবে ধুলোর নরক কাশিমপুরে হত্যা মামলা ধামাচাপার অভিযোগ, সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন ওসি পৌরসভা থেকে সংসদ : জনপ্রিয়তার নতুন শিখরে মেয়র মজিবুর রহমান

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ সিকদার।।​গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করেছে।


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখার উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

​গাজীপুরের প্রশাসক হিসেবে নিযুক্ত মো: শওকত হোসেন সরকারের পিতার নাম গিয়াস উদ্দিন সরকার এবং মাতার নাম জাবিরন সরকার। তার স্থায়ী ঠিকানা গাজীপুর সদরের কাশিমপুর এলাকায়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত এই প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়রের সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবেন। একই আদেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্যও পৃথক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৬:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102