শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংবাদ প্রকাশের পর কারারক্ষী বদলি, ক্ষুব্ধ স্ত্রীর ‘মিথ্যা অভিযোগ। সাভার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযান: চার ছিনতাইকারী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিকর্পেরশন এর নবনিযুক্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার  রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন  গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার আ’লীগ আমলে ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন ওসি ফয়সাল! সম্পদের পাহাড় নিয়ে জনমনে প্রশ্ন দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আশুলিয়ায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

কিস্তির টাকা পরিশোধে ‘শারীরিক সম্পর্কের প্রস্তাব’ মুঠোফোনে বিস্ফোরক দাবি

ঢাকার আশুলিয়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন-এর এক শাখা ম্যানেজার রাজ্জাক হোসেনের বিরুদ্ধে নারী সদস্যকে কিস্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী নারী জানান, পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি ঋণের কিস্তি সংক্রান্ত সহায়তার জন্য সংশ্লিষ্ট শাখা কার্যালয়ে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ম্যানেজার রাজ্জাক হোসেন আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ গড়ে তোলেন। পরে আশুলিয়া থানার টেঙ্গুরী এলাকায় নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে দাবি করেন ভুক্তভোগী। এ সময় তাকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

মুঠোফোনে অভিযুক্ত রাজ্জাক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে ভিন্নধর্মী বক্তব্য দেন। তিনি দাবি করেন, কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নারী সদস্য “সমঝোতার ভিত্তিতে শারীরিক সম্পর্কের মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন।” তার ভাষ্যমতে, ঘটনাটি জোরপূর্বক নয়। এছাড়া তিনি আরও বলেন, তার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল এবং সেখানে ঘটনার ভিডিও সংরক্ষিত রয়েছে।

তবে ভুক্তভোগী পক্ষ এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে আর্থিক প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই নারীকে নির্যাতন করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছেন, ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

অনুসন্ধানের পর্ব ১

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২ পূর্বাহ্ণ
  • ১২:১৫ অপরাহ্ণ
  • ১৬:২১ অপরাহ্ণ
  • ১৮:০৩ অপরাহ্ণ
  • ১৯:১৭ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102