
নিজস্ব প্রতিনিধি
গত ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সরকারের ক্রীড়া উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ক্রীড়াবিদ প্রশিক্ষণ, কোচ প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং গবেষণা কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, এই সমঝোতা স্বাক্ষরের ফলে দুই দেশের ক্রীড়া শিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা কার্যক্রম এবং শিক্ষা বিনিময় কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.