শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা ফুটপাত এখন পথচারীদের: গাজীপুর সিটিতে উচ্ছেদ অভিযান জোরদা বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর কাশিমপুরে ধসে পড়া সড়ক: প্রধানমন্ত্রীর নজরে, দুই কর্মকর্তা বরখাস্ত। সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক

কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুরের কাশিমপুর এলাকার ৩ নং ওয়ার্ডের পূর্বা এনায়েতপুর ভূঁইয়া বাড়ি এলাকায় ইউনুছ আলী ও তার স্ত্রীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ মিয়া ও মান্নান মিয়ার বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড ইউনিট কমিটির সভাপতি আব্দুর রউফ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিভিন্ন জমি জবরদখল করে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালেও তিনি তার সহযোগীদের নিয়ে ইউনুছ আলী ভূঁইয়ার জমি দখলের চেষ্টা করেন। সে সময় ইউনুছ প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনার পর ইউনুছ ভূঁইয়ার স্ত্রী বাদী হয়ে কাশিমপুর থানা পুলিশ-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে সে সময় অভিযোগের কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ রয়েছে, একই চক্র আবারও ২০২৬ সালে জমি দখলের চেষ্টা চালায়।

 শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে আব্দুর রউফ মিয়া উপস্থিত থেকে তার লোকজন নিয়ে ইউনুছ ভূঁইয়ার জমিতে জোরপূর্বক কাজ শুরু করার চেষ্টা করেন।

এ সময় ইউনুছ ভূঁইয়ার পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে জমির দলিলপত্রসহ থানায় এসে বিষয়টি নিষ্পত্তির জন্য বসতে বলে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২২ অপরাহ্ণ
  • ১৯:৩৭ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102