মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা

স্টাফ রিপোর্টার গাজীপুর
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ইজিবাইক (অটোরিকশা) চোর চক্রের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পুরাতন চোরাইকৃত ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।

রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা থেকে সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ সাবু মন্ডল (৩৮), মোঃ শফিক (৪৫), মোঃ মিজানুর রহমান ওরফে চঞ্চল (৩৩), মোঃ বিল্লাল হোসেন (৪০) ও মোঃ শাহ আলম (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে নিজেদের দখলে রাখত এবং পরবর্তীতে চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয় করত।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই মোঃ আকরাম হোসেন খান ও এএসআই মোঃ শাহীন মিয়া।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২২ অপরাহ্ণ
  • ১৯:৩৭ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102