
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা - ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছেন সাবেক পৌর ছাত্র দলে সভাপতি ও ঢাকা জেলা বিএনপির নেতা ওবায়দুর রহমান অভি।

রোববার বিকেলে এ গণসংযোগ সাভার উৎসব প্লাজার সামনে থেকে শুরু করে সাভার সাবরেজিস্টার গিয়ে শেষ হয়।গণসংযোগ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।ওবায়দুর রহমান অভি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৯ আসনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে মনোনয়ন দিয়েছেন।বিএনপির শাসনামলে সাভারে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

গণসংযোগে ধানের শীষের সমর্থকরাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯ সংসদীয় আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯১৯ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৭৮টি।