
বাংলাদেশ আন্তঃ জেলা ট্রাক কভারভেন মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৬৬৫)–এর বাইপাইল শাখার পক্ষ থেকে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মোহাম্মদ কফিল উদ্দিন (কফিল) ও সেক্রেটারি মোশারফ হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
একইসঙ্গে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ লিটন এবং সেক্রেটারি মোহাম্মদ সোহাগ আহমেদ প্রিন্সকেও উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শাখা নেতৃবৃন্দের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।
বাইপাইল শাখার সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়াতে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।
নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়, আপনাদের নেতৃত্বে শ্রমিক সমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে - এই বিশ্বাস থেকেই আমরা গর্বিত।