প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৩, ৮:০৮ পি.এম
শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন শ্রমিকের মৃত্যু আহত- ৫

- গাজীপুরে মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে আহত ৫ জন।
- নিহত নারী শ্রমিক আনজুমানআরা বেগম ও আহত জামাল উদ্দিন গুলিবিদ্ধ হয়। এছাড়াও আরও ৩ জন আহত হয়েছেন।
- গতকাল ঘোষিত ন্যূনতম মজুরি ১২৫০০ (বারো হাজার পাঁচশত) টাকা প্রত্যাখ্যান করে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর এর জরুনসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা আজ বিক্ষোভে নামে।
- আজ (বুধবার) সকাল বেলা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। সকালের দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন।
- নিহত আনজুমানআরা বেগম সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চরণ নাটিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাশেমপুর কোনাবাড়ী সংযোগ রোড সংলগ্ন ইসলাম গার্মেন্টস লিমিটেড এর মেশিন অপারেটর ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.