
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন রাত ৮টা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার কথা থাকলেও সোমবার (৮ জুন) সন্ধ্যায় বেশ কয়েকটি চেকপোস্টে পুলিশের উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় সরেজমিনে কাশিমপুর থানাধীন লোহাকৈর, ওয়াবদা, চক্রবর্তীসহ বিভিন্ন নির্ধারিত চেকপোস্ট পরিদর্শন করে সেখানে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। চেকপোস্টগুলোতে পুলিশ না থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চেকপোস্টের মূল উদ্দেশ্য হলো অপরাধ নিয়ন্ত্রণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, মাদক পরিবহন প্রতিরোধ এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা। কিন্তু নির্ধারিত স্থানে পুলিশ সদস্যদের অনুপস্থিতি অপরাধীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তাদের দাবি, কাশিমপুর শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় রাতের বেলায় নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত তদারকি ও দায়িত্বশীলভাবে চেকপোস্ট পরিচালিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।
এ বিষয়ে বক্তব্য জানতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালেদ হোসেন-এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে চেকপোস্টে নিয়মিত পুলিশ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, জননিরাপত্তার স্বার্থে চেকপোস্ট কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করা