শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ত্রিশালের মোক্ষপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন সৌরভ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (১৪ মে) ত্রিশাল  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান মন্ডল  ও সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহানের স্বাক্ষরিত বিবৃতিতে এ কমিটি ঘোষণা হয়। এসময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেয়।

কমিটিতে রাকিব হাসান জয়কে সভাপতি, সাবেক মাহমুদ জিহাদকে সাধারণ সম্পাদক ও সানজিদুল ইসলাম রাজু, নুরে আলম, মোঃ মেহেদী হাসান, নিরব আহমেদ, তারিকুল হাসানকে সহ-সভাপতি এবং ফয়েজ উদ্দিন, মাহমুদুল হাসান সৈকত, ইমরানকে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

নব নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছে জসিম উদ্দিন দুর্জয়, মোঃ আবু নোমান, মারুফ হাসান অর্ণব, রিফাত হাসান।

এ বিষয়ে নব নির্বাচিত সহ সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা জাতির পিতার আর্দশ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতি করি। আর নেতৃবৃন্দ যখন সে অনুযায়ী মূল্যায়ণ করে তখন উৎসাহ আরো বেড়ে যায়। আমি আরো খুশি আমার ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটি কর্মীর আনন্দ দেখে। ইনশাআল্লাহ আমরা সকলকে নিয়ে একটি সুসংগঠিত ও আদর্শিক শক্তিশালী ইউনিট গড়ে তুলব।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102