বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাশিমপুরে “কাশিমপুর থানা প্রেসক্লাব” এর উদ্যোগে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে বাদ আসর কাশিমপুর থানা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবুল কাশেম।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিজয় টিভির কাশিমপুর প্রতিনিধি মোহাম্মদ আলী সীমান্ত, দৈনিক যায়যায়দিন পত্রিকার কাশিমপুর প্রতিনিধি মোছাঃ লাবনী আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ প্রধানিয়া।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম খান শাহিন, সহ-সভাপতি মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত হাসু, অর্থ সম্পাদক সুকুমার রায় শুভ, দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরমান হোসেন, ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা মানসুর আক্তার কাকুলি, কার্যনির্বাহী সদস্য জসিম, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমেদ সুজনসহ অন্যান্য সদস্যরা।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা কাশিমপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102