বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ফয়সল মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রধান আসামি মো. বিপ্লব হাসান বিপু (২৮) কে গ্রেফতারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।
পিবিআই সূত্র জানায়, গত ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারীর সাতৈর এলাকা থেকে বিপুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল সকালে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার একটি নার্সারির কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘দা’ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ফয়সল মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা (নং-৭১, তারিখ-১৬ এপ্রিল ২০২৬) দায়ের করেন। মামলায় মো. বিপ্লব হাসান বিপু (২৮), মো. মাসুদ (৩৪)সহ অজ্ঞাতনামা আরও ১/২ জনকে আসামি করা হয়।
ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে পিবিআই ঢাকা জেলা গত ১৯ এপ্রিল মামলার তদন্তভার গ্রহণ করে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম.এন. মোর্শেদের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। মামলাটি তদন্ত করছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আহসান উল্লাহ।
তদন্তে জানা গেছে, আসামি বিপু মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার খামারের কর্মচারীরা তাকে সহযোগিতা করত। নিহত ফয়সল মোল্লা বিপুর বন্ধু হলেও তিনি মাদকাসক্ত ছিলেন। পূর্ব বিরোধের জেরে এক পর্যায়ে ফয়সল বিপুর খামারের কর্মচারীদের মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় বিপু ও তার বড় ভাই মাসুদ মোবাইল ফেরত আনতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ফয়সল ‘দা’ নিয়ে হামলার চেষ্টা করলে বিপু ও মাসুদ তা কেড়ে নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102