রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কিডনি রোগে আক্রান্ত ফজল হককে বাচাতে সেচ্ছাসেবী সংগঠনের আবেদন

এম,শাহজাহান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

এম,শাহজাহান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ

কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে হতদরিদ্র মো; ফজল হক। ফজল হক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খন্দকার পাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। ফজল হকের ভিটে বাড়ি ছাড়া আর কোন সহায় সম্বল নেই। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়েও দিয়েছেন তাদের। কিন্তু ছেলে মেয়ের সংসারেও নুন আনতে পান্তা ফুরায়। বৃদ্ধ ফজল হক ছোট একটা মাটির ঘরে কোন মতে খেয়ে না খেয়ে দিন যাপন করে আসছিল। সম্প্রতি ফজল হক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফজল হকের অবস্থা দিন দিন অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। সেখানে ফজল হকের বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে, ডাক্তার বলছে একটা কিডনিতে টিউমার হয়েছে। কিডনিসহ টিউমারটি কেটে ফেলতে হবে এতে অনেক টাকার প্রয়োজন। এতো টাকা যোগাড় করে চিকিৎসা চালানো এলাকাবাসী ও তার পরিবারের পক্ষে সম্ভব নয়। ফজল হকের ছেলে মো; আল আমিন স্থানীয় গৌরীপুর সমাজসেবা সংগঠনে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করলে সংগঠনটি তার পাশে থাকার আশ্বাস দেন।গৌরীপুর সমাজসেবা সংগঠনের পরিচালক প্রকৌশলী সুলতান মাহমুদ, সভাপতি আরিফ মোশাররফ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টা মনোয়ার হোসেন, উপদেষ্টা আমিনুল ইসলাম, উপদেষ্টা মোজাহিদুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ, এ প্রতিনিধিকে বলেন, গৌরীপুর সমাজসেবা সংগঠন দেশের বিত্তবান, সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়ে, ফজল হকের চিকিৎসার জন্য পাশে থাকবে ইনশাআল্লাহ। উক্ত সংগঠন সমাজের সর্বস্তরের বিত্তবান, দানশীল ব্যক্তি ও সরকারি, বেসরকারি, এনজিও প্রতিষ্ঠানসহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ফজল হকের চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা জন্য গৌরীপুর সমাজ সেবা সংগঠনের পরিচালক প্রকৌশলী সুলতান মাহমুদ এর, 01925-333594 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102