রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

রামপাল পাওয়ার প্লান্টের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড রামপাল পাওয়ার প্লান্ট সংলগ্ন বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ৮৪ হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে। সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে বিআইএফপিসিএল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কর্মকান্ড অব্যাহত রেখেছে।

সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টায় পাওয়ার প্লান্ট সংলগ্ন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে মেডিসিন বিআইএফপিসিএল উদ্যোগে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠিত গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন সময়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা আসছে।

এদিকে রামপাল উপজেলার নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএলের ব্যবস্থাপক জিএম তরিকুল ইসলাম, ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদেও চেয়্যারম্যান সুলতানা পারভীন, ৫ নং রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকরাম হোসেন,সহকারী ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান বাপ্পীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা রামপাল পাওয়ার প্লান্টের এমন মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, বিআইএফপিসিএল রামপালের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে গরীব রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করে আসছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে। এমন কাজের মধ্য দিয়ে পাওয়ার প্লান্ট অভাবনীয় অবদান রাখছে। এজন্য তিনি বিআইএফপিসিএলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102