বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স এর অভিযান।

এম,শাহজাহানশেরপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

এম,শাহজাহানশেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে বিশেষ টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে (৩৮) ধারায় তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের স্টেডিয়াম মার্কেটের পাইকারি আড়তে এবং নয়আনী বাজার খুচরা ব্যবসায়ীদের মাঝে এ অভিযান পরিচালনা করা হয়। এতে মেসার্স মমিন ট্রেডাস, রোমান এন্টারপ্রাইজ ও খালেক স্টোরকে এক হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুর ইসলাম, জেলা প্রাণী সম্পদের অতিরিক্ত কর্মকর্তা ডা. মো. ফজলুল হক, ক্যাব সম্পাদক হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ব্যাটালিয়ন আনসার সদস্যসহ অন্যান্যরা।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি দেশের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে আজ এ অভিযান পরিচালনা করা হয়। এতে আমরা পাইকারি বাজার এবং খুচরা বাজার পরিদর্শন করি। কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে সেগুলো মনিটরিং করা হয়। পাইকারি ও খুচরা এই দুই বাজারের মধ্যে দামের কিছুটা তারতম্য থাকলেও তা ছিল সন্তোষজনক।

তিনি আরো বলেন, জেলায় প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠলেই বাজার দর আরো অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অনেক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে বাজার মূল্য লেখা না থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102