শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

গাজীপুর মহানগরে ডিবির অভিযানে ২২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন।
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন।

গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর)।

গত শুক্রবার (২২ নভেম্বর) বিকালে মহানগরীর সদর থানার মারীয়ালী কলাবাগান পশ্চিম পাড়া এবং পাজুলিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাজীপুর মহানগরীর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান শনিবার (২৩ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে এসআই মোঃ কামরুল হাসান, এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মারীয়ালী পশ্চিম পাড়া এলাকা থেকে মোঃ নুরু মিয়া ও মণি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য মতে পাজুলিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে রুমি বেগম ও নাজমুলের কাছ থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অবৈধ মাদক দ্রব্য গাঁজা ধৃত আসামীরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে রাখার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আসামীরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, বিভিন্ন সময় ধৃত আসামীরা বিভিন্ন এলাকা থেকে গাঁজা ক্রয় করে মহানগরীর পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102