শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ছাড়াই সভাপতি সালাউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্যদের দুই-তৃতীয়াংশ বাদ; গঠিত নতুন প্রেসক্লাব মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহেই পিবিআইয়ের গ্রেফতার, উদ্ধার আলামত ও স্বীকারোক্তি আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব কাশিমপুরে বনভূমি দখলের অভিযোগ, বালি ভরাটে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন। ‎ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

কাশিমপুরে  শত্রুতার জেরে দুই নারী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লোহাকৈর পূর্বপাড়া এলাকায় প্রতিবেশী শত্রুতার জেরে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শুক্রবার ২৮ নভেম্বর কাশিমপুর ২ নং ওয়ার্ড লোহাকৈর এলাকায় নিজ বাড়িতে থেকে আটক করেন জোসনা (৩৮) এবং মতিজা ওরফে সাথী (৪০)। দু’জনই একই এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসীরা জানান, বাদীনি ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎থানা সূত্রে জানা যায়, মামলার বাদীনির সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদীদের শত্রুতা চলে আসছিল। বাদীনির ১২ বছর বয়সী ছেলে ‘আপন’ মৌচাক মডেল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো সে রাত ৭টা ৩০ মিনিটে প্রাইভেট পড়তে যায় এবং রাত ৯টার দিকে বাড়িতে ফিরতে থাকে। বাদীনি নিয়মিত ছেলেকে লোহাকৈর গোডাউনের মোড় থেকে নিয়ে আসেন।

‎মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ০৮:৫০ মিনিটে বাদীনি তার সন্তানকে আনতে গেলে সেখানে কথাকাটাকাটি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পূর্বের শত্রুতার জের ধরে বিবাদীরা বাদীনি ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও অসদাচরণের মাধ্যমে হয়রানি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার পর বাদীনি থানায় অভিযোগ দাখিল করেন।

‎অভিযোগ পাওয়ার পর সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেন। পরে যথাযথ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।

‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন ঘটনার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত দুই নারীকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102