বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

ধানের শীষের গণজোয়ারে নাটোর-২ 

স্টাফ রিপোর্টার, মো. জাফর আলী | নাটোর
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মো. জাফর আলী | নাটোর

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা দিন দিন জোরালো হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা।

এ সময় নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিঠু তালুকদার বলেন,

“বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনো ষড়যন্ত্র, কোনো অপচেষ্টা করেও বিএনপির বিজয় ঠেকানো যাবে না। জনগণ এবার তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।”

তিনি আরও বলেন,

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়ে এককভাবে রাষ্ট্রক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে একটি নতুন, গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে।”

সোমবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজিপুর কামারপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। এ সময় ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নিরলসভাবে কাজ করতে দেখা যায় মো. মিঠু তালুকদারকে।

প্রচারণাকালে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রচারণা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর তারা একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা দেখছেন এবং বিএনপির ঘোষিত কর্মসূচি সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নাটোর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা প্রতিদিনই নতুন গতি পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:০৮ অপরাহ্ণ
  • ১৭:৪৮ অপরাহ্ণ
  • ১৯:০৪ অপরাহ্ণ
  • ৬:৩৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102