বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি অটোরিকশা কর্মকর্তার ছত্রছায়ায় বন দখল! মৌচাকে অবৈধ দোকান-ঘর নির্মাণের অভিযোগ। মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান কাশিমপুরে ডিসি জমিতে ভবন নির্মাণ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীরবতার অভিযোগ কাশিমপুর-এ নিষিদ্ধ আ.লীগ নেতার রউফ বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ গাজীপুরে কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন গাজীপুরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১ লাখ টাকা। গাজীপুরকে আধুনিক নগর গড়তে সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুই প্রশাসক কাশিমপুরে রুবেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের প্রতি জিএমপির শ্রদ্ধা

কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে মাজহারুল ইসলাম বুলবুল

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

জাকিয়া বেগম

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহের ভালুকা উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে ভালুকার ৯ নং কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এক তরুণ ও পরিচ্ছন্ন নেতার নাম মাজহারুল ইসলাম (বুলবুল)।

সাবেক মেম্বার মোঃ নুরুল ইসলামের সুযোগ্য সন্তান মাজহারুল ইসলাম বুলবুল দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে রাজপথে সক্রিয় রয়েছেন। ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স (এম.বি.এস) ও এল.এল.বি ডিগ্রিধারী এই নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। ২০০৩ সালে ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন সহ-সভাপতির দায়িত্ব পালনের পর তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও তার অবদান চোখে পড়ার মতো। তিনি বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজ ও কাচিনা কে ইউ ফাজিল মাদরাসার ‘বিদ্যুৎসাহী সদস্য’ হিসেবে দায়িত্বরত আছেন। পেশায় ব্যবসায়ী এই তরুণ নেতা এলাকায় সৎ, পরোপকারী ও নিরহংকারী হিসেবে পরিচিত। একাধিক প্রার্থী মাঠে থাকলেও জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে আছেন বুলবুল। স্থানীয়দের মতে, তার বিনয়ী নেতৃত্ব ও বিগত দিনে দাবি আদায়ের আন্দোলনে আপোষহীন ভূমিকা তাকে সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে দিয়েছে।

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারুণ্যের গণজোয়ার এবং পরিচ্ছন্ন ইমেজের কারণে ৯ নং কাচিনা ইউনিয়নে বুলবুলই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয়রা মনে করছেন, একজন শিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে চেয়ারম্যান পদে তার বিজয় এখন সময়ের দাবি।

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মাজহারুল ইসলাম বুলবুল জানান, সুযোগ পেলে আমি ৯ নং কাচিনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে ময়মনসিংহের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং এলাকাকে মাদকমুক্ত করে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি সাধারণ মানুষের জনকল্যাণ ও স্থানীয়দের ভাগ্যোন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102